পঞ্চগড়ে দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৫:১৭


পঞ্চগড়ে দু’টি মিনিবাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। সোমবার ভোর পৌনে ৪টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডের সামনে সাঈম-স্বপ্নীল পরিবহনের একটি ও সরকারি শিশু পরিবারের সামনে দাড়িয়ে থাকা জয়-স্বাক্ষর মিনিবাসে আগুন দেয়া হয়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাস দু’টির ভেতরের অধিকাংশ অংশ পুড়ে গেছে।
প্রায় একই সময়ে জেলা সদরের জগদল বাজারে অবস্থিত আওয়ামী লীগ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। দমকল বাহিনী দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেখানে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুব দ্রুত অপরাধীদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।