জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় মাদক-ঔষধ উদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১১:২৩
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিন আটাপাড়া ক্যাম্পের সদস্যরা  সীমান্তের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও ঔষধ জব্দ করেছে।
রবিবার রাতে পাঁচবিবি সীমান্তের বোরন ও জীবনপুর এলাকায় চোরাচালান বিরোধী এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাসীর ইমাম রুমী জানান, জব্দকৃত মাদক ও ঔষধ গুলোর মধ্যে রয়েছে ক্লোরোফেনাল ট্যাবলেট ৩৫ হাজার ৬শটি , ১শ ৫০ বোতল ফেন্সিডিল, অফিসার্স হুইস্কি মদ ৬ বোতল , ম্যাডোল মদ ৫৯ বোতল, ম্যাজিক মোমেন্ট ৯৬ বোতল, সেনেগ্রা ট্যালেট ১২ হাজার টি, নিমোসোলাইড ট্যাবলেট ১ হাজার ও বাই সাইকেল ১টি।এগুলোর মূল্য ২৮ লাখ ৩৭ হাজার ৫শ টাকা বলে সূত্রটি জানায়। জব্দকৃত এসব মাদক ও ঔষধ হিলি কাস্টমসে জমা দেয়ার প্রস্তুতি চলছে।