সচিবালয়ের পাশে সরকারি পরিবহন পুলে একটি পুরাতন গাতে আগুন ধরে গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সরকারি পরিবহন পুলে নিলামের মাধ্যমে একটি পুরাতন গাড়ি বিক্র করে দেয়া হয়। ওই গাড়িটি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ক্রেতার কাছে হস্তান্তরের কথা ছিল। এ জন্য গাড়িটি মেরামতের কাজ চলছিল। ওয়েলড্রিংয়ের কাজ করার সময় গাড়িতে আগুন ধরে যায়। এতে পরিবহন পুলসহ আশেপাশে ও সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
