ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি রিয়ালের

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৪:৩২
 
লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে মাঠে নামে কার্লো আনচেলত্তির দল।
রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর ভিয়ারিয়ালের পক্ষে গোলদাতা জেরার্দ মোরেনো। 
খেলার প্রথমার্ধ কোন দলই গোল করতে না পারায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই ভিয়ারিয়ালের ফুটবলার ফাউল করলে পেনাল্টি থেকে পায় রিয়াল। সেখান থেকে গোল করেন পর্তুগিজ তারকা রোনালদো। তবে এর কিছুক্ষণ পরেই গোল শোধ করে ভিয়ারিয়াল। বদলি খেলোয়াড় হিসেবে নামা ভিয়েতোর বাড়ানো বল পেয়ে ১৮ গজ দূর থেকে দলকে সমতায় ফেরান স্প্যানিশ স্ট্রাইকার জেরার্দ মোরেনো।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র হয় ম্যাচটি।
বর্তমানে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে  ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।