ভারতীয় ক্রিকেটে ফের ডালমিয়া

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৫:৪৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জগমোহন ডালমিয়া।
সোমবার আনুষ্ঠানিক ভাবে তাকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি ঘোষণা করা হয়েছে ডালমিয়াকে।
এর আগে ২০০১-০৪ সাল পর্যন্ত কলকাতার বিশিষ্ট এই ব্যবসায়ী বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। কিন্তু ২০০৫ সালে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য আদালতে গিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণ করেছেন ডালমিয়া।
১০ বছর আগে যে শরদ পাওয়ার সভাপতি থাকাকালে বোর্ড থেকে বহিষ্কার করেছিলেন ডালমিয়াকে, এবার সভাপতি পদে ডালমিয়া সমর্থন পেয়েছেন সেই শরদের।