নয়জন অতিরিক্ত সচিবকে সরকার সচিব হিসাবে পদোন্নতি দিয়েছে। তারা জনপ্রশাসনের ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদপর্যাদার পদে দায়িত্ব পালন করছিলেন। সোমবার এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এই নয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আগের কর্মস্থলেই পদায়ন করেছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. হুমায়ুন খালিদ, বেসরকারি কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শ্যামল কান্তি ঘোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান এবং মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম।
এছাড়া দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. মাকসুদুল হাসান খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদার; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শফিকুল আজম এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আরাস্তু খানও পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।
