মিয়ানমারের পাচারকালে নাফনদী হতে এক বাচ্চা হাতি উদ্ধার করতে সক্ষম হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সাবরাং এলাকার নাফনদী সংলগ্ন দিয়ে একটি বাচ্চা হাতি নৌকা দিয়ে মিয়ানমারে পাচারের সংবাদ পেয়ে সাবরাং নয়াপড়ার বিওপি নায়েক সুবেদার মো. আলতাফ উদ্দীনের নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফনদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নাফনদীর মাঝখানে বাচ্চা হাতিকে নদীতে ফেলে পাচারকারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত বাচ্চা হাতি মেয়ে বলে জানা গেছে।
সূত্রে আরও জানান, বাচ্চা হাতিটি মিয়ানমারে পাচার করে মোট অংক বিক্রয় করা জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত বাচ্চা হাতিটি অসুস্থ অবস্থায় রয়েছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ সতত্য নিশ্চিত করে বলেন, হাতি পাচারকারিকে আটক করা যায়নি তবে উদ্ধারকৃত বাচ্চা হাতিটি সন্ধায় টেকনাফ বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
