নোয়াখালী জেলা শহর মাইজদীতে একটি মিনিবাস ও একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের নামিয়ে দিয়ে ৫/৬ জন দুর্বৃত্ত মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দত্তেরহাটে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সুধারাম থানা ওসি আনোয়ার হোসেন এ ঘটনা নিশ্চিত করে জানান, যাত্রীবেশী দুর্বৃত্তরা মিনি বাসে অগ্নিসংযোগ করে। অপর পিকআপে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত চলছে। অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
