ত্রিশালে হিযবুত তওহীদের ২ কর্মী আটক

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১৪:০৩


ময়মনসিংহের ত্রিশালে লিফলেট বিতরণকালে হিযবুত তওহীদের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ত্রিশাল উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম সরকার জুয়েল।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার রাত ১০টার দিকে দরিরামপুর বাসস্ট্যন্ড এলাকায় লিফলেট বিতরনকালে ময়মনসিংহের নান্দাইলের মফিজ উদ্দিন ও নরসিংদীর মুনজুরুলকে আটক করে পুলিশকে খবর দেন জুয়েল। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মঙ্গলবার দুপুরে তাদেরকে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করা হয়।