লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় সন্দেহভাজন শাফিউর রহমান ফারাবীকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান মঙ্গলবার ফারাবীকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রেজাউল করিম পুলিশের আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন। তবে ফারাবীর পক্ষে আদালতে কোনো আইনজীবীকে দেখা যায়নি। তার জামিনেরও কোনো আবেদন ছিল না।
