চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর আওয়ালীগ নেতা ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কুুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। এ ঘটনার পাশাপাশি রাতে সোনামসজিদ এলাকায় ৯টি ট্রাকে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দীকি জানান, রাত ১১টার দিকে শিবগঞ্জ বাজারে একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আওয়ামীলীগ নেতা একরামুলের বাড়িতে প্রবেশ করে। তারপর তাকে এলোপাথারী কোপাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থতি হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একরামুলকে উদ্ধার করে পুলশি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সখোন থকেে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাত সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থল বন্দর সংলগ্ন কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৯টি খালি ট্রাকে আগুন দেয়া দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
