জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় আলু বোঝাই একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে রায়কালি বাজারের খাপুরা এলাকায় এই ঘটনাটি ঘটে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আক্কেলপুরের তিলকপুর-বগুড়া সড়কের খাপাড়া এলাকাটি আক্কেলপুর উপজেলার শেষ প্রান্ত। রায়কালি বাজার থেকে আলুভর্তি ট্রাকটি ( নং-খুলনা-মেট্রো-ট-১১-১২৩৪) ঢাকার উদ্যেশ্যে রওনা দেয়। দুর্বৃত্তরা খাপাড়া এলাকায় রাস্তার ওপর ত্রি-কোনা কাটা ফেলে রাখে। এতে ট্রাকের চাকা বাস্ট হয়ে থেমে যায়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে জানান চালক জাহিদ।
