কুমিল্লায় চার কোটি টাকা মূল্যের হিরোইন উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার বৌয়ারা বাজারসংলগ্ন ভারত সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকা থেকে বিজিবি-১০ সদস্যরা হিরোইনগুলো উদ্ধার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার করে।
১০ বিজিবি’র উপ-অধিনায়ক আতাউল্লাহ জামী জানান, উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য চার কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
