সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে পাচারকালে একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার গভীর রাতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন তুষখালী খালের নিকট থেকে হরিণটি উদ্ধার করা হয়।
সুন্দরবন চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে পাচারকালে কদমতলা স্টেশনের আওতাধীন তুষখালী খালের নিকটবর্তী এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। সেখানে একটি গাছের সঙ্গে হরিণটি বাধা ছিল। তবে, এ সময় হরিণ পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আজ বুধবার হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।
