জয়পুরহাটে বাসে আগুন

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১৫:২০
 
জয়পুরহাটের বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর একটায় এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাটের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেয়ার প্রতিবাদে সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে মালিক-শ্রমিকদের এক প্রতিবাদ সমাবেশ চলছিল। সমাবেশে সব শ্রমিক যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে দুপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্পেশাল পরিবহন নামে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মূহুর্তের মধ্যে বাসের ভিতরের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, শ্রমিক ও পুলিশ ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, দুর্বৃৃত্তরা বাসে আগুন দিয়েছে। এতে বাসের ভিতরের কিছু অংশ পুড়ে গেছে।