উপজেলার চুকনগর (কাটাখাল) নরনিয়া এলাকা থেকে বুধবার সকালে পুলিশ অজ্ঞাত পরিচয় এক নারী (২৫) ও এক পুরুষের (৩৫) দৃতদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, সকালে নরনিয়া কাটাখালে গলায় দড়ি পেঁচানো এই দুজনকে দেখা যায়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ এম মসিউর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ ২টি উদ্ধার করা হয়। এসময় তাদের উভয়ের গলায় দড়ির ফাঁস
দেয়া ছিল। ধারণা করা হচ্ছে তাদেরকে হত্যা করে রাতে খালে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
