সেনবাগে ট্রাকে পেট্রোল বোমা, চালক দগ্ধ

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১৬:০৬
 
নোয়াখালীর সেনবাগে  ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালক বাশেদ প্রকাশ ডিপজল (৩৫) দগ্ধ হয়েছেন। বুধবার ভোররাতে শহীদ তরিক উল্যাহ বীর বিক্রম স্টেডিয়ামের সামনে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে লক্ষ্মীপুর থেকে ফেনীগামী ট্রাকটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্চর্তী খাদে পড়ে যায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বাশেদকে উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল ইত্তেফাককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।