বাগেরহাটের মোড়েলগঞ্জে আগুনে ১৯টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোরে উপজেলা সদর বাজারে এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে বিদ্যুৎ বিভাগেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লাইন টেকনিশিয়ান আনিসুর রহমান।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১০/১২জন। আহতদের মধ্যে সঞ্জীব কুন্ড (৪২), রেঞ্জান শেখ(৩২), কালাচাঁদ কুন্ড(৪৫)কে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে আগুন দেখে চিত্কার দিয়ে পূর্ণিমা রানী (৭০)নামে এক বৃদ্ধা ষ্ট্রোক করে মারা গেছেন।
