রামগতিতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১৬:৩৮
 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা এলাকার একটি নির্জন পুকুর পাড় থেকে বুধবার দুপুরে জোসনা বেগম (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জোসনা চর নেয়ামত এলাকায় বেড়ীর পাশে বসবাসকারি ইটভাট শ্রমিক আবদুর রহিমের বড় মেয়ে।
 
জোসনার মা হালিমা বেগম জানান, মুরাদ নামের এক যুককের সাথে তার মেয়ে মোবাইল ফোনে বিভিন্ন সময়ে কথা বলত। ধারনা করা হচ্ছে রাতে ওই যুবকের সাথে ঘর থেকে বের হয়। সকালে জোসনার লাশ পাওয়া যায়।
 

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় জোসনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।