ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ হাইস্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বসার জায়গা নিয়ে বিতর্কের জের ধরে নবম শ্রেণির ছাত্র তানভির হোসেনকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। তাকে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটেছে।
জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নাজমূল হুদা পলাশ জানান, স্কুলের এক’শ ১৭তম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় জোড়াদহ পুলিশ ক্যাম্পের এস আই তরুন কুমারের নেতৃত্বে তিনজন পুলিশ এক ছাত্রকে বেধড়ক পেটাতে পেটাতে নিয়ে যেতে দেখেন।
অন্য ছাত্রদেও বরাত দিয়ে তিনি আরো জানান, বসা নিয়ে ওই ছাত্রের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। তখন পুলিশ ছাত্রটির শাটের কলার ধরে টানতে থাকে। ছাত্রটিও প্রতিবাদ করে। একপর্যায়ে পুলিশ তাকে পেটাতে পেটাতে গেটের দিকে নিয়ে যেতে থাকে। পরে স্কুলের ছাত্ররা পুলিশদের ঘিরে ফেলে ঐ ছাত্রকে উদ্ধার করে।
হরিণাকুন্ডু থানার ওসি এশাদুল কবির চৌধুরি জানান, তিনি শুনেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বসা নিয়ে পুলিশের সাথে ছাত্রদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
