সুজানগরে বাস ভাংচুর, গ্রেফতার ২

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ০৯:৪১


পাবনার সুজানগরে শ্যামলী পরিবহনের একটি কোচ ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। বুধবার রাতে সুজানগর উপজেলার বদনপুর এলাকায় পাবনা-নগরবাড়ী মহাসড়কে এই ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বদনপুর গ্রামের মিঠু মোল­ার ছেলে হৃদয় হোসেন (২২) ও সিরাজ প্রামাণিকের ছেলে রাব্বি (২৩)।
সুজানগর থানা পুলিশ জানায়, ঢাকা থেকে পাবনাগামী শ্যামলী পরিবহনের ঐ কোচটি রাত ৮টার দিকে বদনপুর হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এসে পোঁছালে ১০/১৫ জনের একটি দল লাঠি-সোঁটা নিয়ে কোচের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় চালক দ্রুত স্থান ত্যাগ করার সময় তারা ইট-শুরকি ছুঁড়ে কোচের জানালা-দরজা ও সামনের গ্লাস ভাংচুর করে।
এ ঘটনায় ২৩ জনকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।