সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ১০ রান করেই চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এই ম্যাচের আগে ১৩৬ ইনিংসে তামিমের রান ছিল ৩৯৯০। এর মধ্যে ৪টি শতক ও ২৭টি অর্ধশতক ছিল।
