মেলান্দহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৬:৪৮
জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী রোকনাই এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেলান্দহের  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, রাতের অন্ধকারে কে বা কারা শ্বাস রোধ করে হত্যার পর রাস্তার পাশে ওই যুবকের লাশ ফেলে যায়। সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।