ধোঁয়াশা নিয়ন্ত্রণে ন্যানো প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১২:২১
ইরান ধোঁয়াশা নিয়ন্ত্রণে ন্যানো প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে। ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মজিদ আব্বাসপুর এ কথা জানিয়েছেন। 
এ পরিকল্পনার আওতায় ইস্পাহান প্রদেশের তিন হাজারের হেক্টরের বেশি এলাকায় দেড়শ টন ন্যানোমৃত্তিকা ছড়িয়ে দেয়া হবে। এ সব ভেতর খালি জায়গা থাকায়  আর্দ্রতা টেনে নিতে ও তা ধরে রাখতে পারবে ন্যানো কণিকার দিয়ে তৈরি ন্যানোমৃত্তিকা। ফলে ধূলা কণিকা ও কুয়াশা মিলে ধোঁয়াশা সৃষ্টি করতে পারবে না।
ন্যানো কণিকা স্বভাবে খুবই স্থিতিশীল তা পরীক্ষা প্রমাণিত হয়েছে বলে জানান  অধ্যাপক মজিদ। মাটির ওপর আস্তর দিয়ে ধোঁয়াশা তৈরি ঠেকানোর চেয়েও ন্যানোপ্রযুক্তি কার্যকর বলে জানান তিনি।
ইরানের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে এ সংক্রান্ত পাইলট প্রকল্প সফল হওয়ার পরিপ্রেক্ষিতেই ন্যানোমৃত্তিকা ছড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।