কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।
৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে ইয়াবার পাচারের সংবাদ পেয়ে বিজিবি ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মিনি ট্রাক জব্দ করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা বহনকারী বরিশালের বাসিন্দা মো. রাসেল (৪৫) ও মো. তুহিনকে (২৯) আটক করা হয়। পরে মিনি ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
