মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্ত থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় ফেনসিডিল আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে—বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার খোশালপুর গ্রামের ইছামতি নদীপাড় থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।
