কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দির সীমান্তবর্তী এলাকা ইলিয়টগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় পিকআপ ভ্যান তল্লাসী করে পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বহনকারী পিকআপ ভ্যানসহ তিন যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার মতলব উপজেলার খড়গপুর গ্রামের আমির হোসেন এর ছেলে গাড়ি চালক নবীর হোসেন (৩২), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের সহিদুল ইসলাম এর ছেলে চালকের সহযোগি সেলিম (৩০) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাইগ্যপুরমান্দ্রা গ্রামের আব্দুর রউফ এর ছেলে সুমন শেখ (২৮)। সে রাজধানী ঢাকা গেন্ডারিয়া এলাকায় বসবাস করে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানের ট্রলির নিচ থেকে পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করি এবং ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে গাড়ির চালক, হেলপার ও যাত্রীকে আটক করি। পরে তাদেরকে দাউদকান্দি থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
