সারাদেশে হত্যা, গুম, পুলিশি নির্যাতন ২০ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, গ্রেফতার, রিমান্ডে নির্যাতন, সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারের আদেশের বিরুদ্ধে গাইবান্ধা ২০ দলীয় জোট বৃহস্পতিবার গণ মিছিল বের করে।
২০ দলীয় ঐক্যজোট গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান জানান, দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রেসক্লাব মোড়ে আসলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশের লাঠির আঘাতে গাইবান্ধা সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক লিটনসহ ৬ জন নেতাকর্মী আহত হয়।
তবে গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান লাঠি চার্জের ঘটনা অস্বীকার করে জানান, পুলিশের গাড়ি দেখে তারা মিছিল ছেড়ে দ্রুত সটকে পড়েন।
