গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র পদে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মামুন (নারিকেল গাছ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহীনুর ইসলাম প্রামানিক ভোট গণনা শেষে ফলাফল ঘোষণায় জানান, মেয়র পদে আবদুল্লাহ আল মামুন ৩ হাজার চল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আলহাজ্ব মশিয়ার রহমান-(জগ) পেয়েছেন ২ হাজার ৩৮০ ভোট। নির্বাচনে মোট ৬৫.০১ ভাগ ভোট পড়েছে। এখানে মোট ১২ হাজার ৩১০ জন ভোটার ছিল। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে রিটার্নিং অফিসার জানান।
প্রসঙ্গত,দুর্নীতির অভিযোগে জামায়াত সমর্থিত পৌর মেয়র নুরুুন্নবী প্রামাণিক সাজুকে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২০১৪ সালে ৩০সেপ্টেম্বর বরখাস্ত করলে মেয়র পদ শূণ্য হয়।
