লন্ডনের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ১৩:৪৯
 
 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
 
রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘রাষ্ট্রপতি বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছেড়ে যান। আগামী ১৫ মার্চ তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
 
তিনি আরো জানান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উর্ধতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাইঞ্জে তাঁকে বিদায় জানান। খবর বাসস।