অভিজিৎ হত্যা: এফবিআই'র ঘটনাস্থল পরিদর্শন

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ২১:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিজিৎ হত্যার ঘটনায় এফবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে স্থানটিতে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেখানে এবং বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখে ছবি তুলে নিয়ে গেছেন তদন্তে সহায়তাকারী আসা চারজন এফবিআই সদস্য। 
শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে অভিজিৎহত্যার ঘটনাস্থলে পৌঁছান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থার সদস্যরা।
এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায় এ সময় তাদের সঙ্গে ছিলেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশের বইমেলা থেকে বের হওয়ার পর মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের ওপর হামলা করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।