কুমিল্লায় ২৫টি পেট্রোল বোমা উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১০:৪২
কুমিল্লায় ২৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। জেলার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকা থেকে এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, বিজিবি বালুতোপা এলাকার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব পেট্রোল বোমা উদ্ধার করেছে।