সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের ২ যাত্রী নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১১:১৬
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
পুলিশ ও আহতরা জানায়, শনিবার রাত ১১টার দিকে তিনদিনের তাবলিগ জামায়াত শেষে মুক্তাগাছার সত্রাশিয়া এলাকা থেকে তাবলিগ জামায়াতের সাথীরা নসিমন-করিমনে করে বেগুনবাড়ি কান্দুলিয়ায় নিজ নিজ বাড়িতে যাচ্ছিলেন। মনতলা বাজারের আগে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে আব্দুল হালিম ও চান মিয়া নামে তাবলিগ জামায়াতের দুই সদস্য নিহত হন। বাকীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।