বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রড বোঝাই একটি ট্রাক বগুড়া থেকে রংপুরের দিকে যাবার পথে বগুড়া সদরের বাঘোপাড়া বন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে । এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন । পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদেরকে স্থানীয় রফাতুল্লাহ কমিউনিটি ক্লিনিকে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
