মেহেরপুরের গাংনী উপজেলার ‘চরগোয়ালগ্রাম’ গ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি শার্টারগান উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার ওই গ্রামের জিয়াউর রহমানের বাড়ির পাশে পাটকাঠির গাঁদা থেকে শার্টারগানটি উদ্ধার হয়েছে।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই স্বপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের জিয়াউর রহমানের পাটকাঠির গাঁদা থেকে শার্টানগানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
