চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর বেড়িবাঁধ এলাকা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার রাত নয়টার দিকে বাবুপুর বেড়িবাঁধ এলাকায় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করে বিজিবি।
