রবি ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৬:১১
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে আগামীকাল রবিবার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামীকাল রবিবার (৮ মার্চ) এসএসসিতে হিসাব বিজ্ঞান এবং দাখিলে রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা ছিল। মঙ্গলবার (১০ মার্চ) এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলে পদার্থ বিজ্ঞানের (তত্ত্বীয়) পরীক্ষা নির্ধারিত ছিল।