গোপালগঞ্জে লাশবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে একই পরিবারের ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর নামক স্থানে শনিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার সদর উপজেলার হাজি হাওলা গ্রামের ইছাক ব্যাপারীর মেয়ে রাহিলা খানম (২৫) ও একই গ্রামের এনায়েত ব্যাপারীর স্ত্রী পারভীন ব্যাপারী (৩৫)।
মারাত্মক আহত অবস্থায় ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন ব্যাপারী মারা যান।
বাকি আহত ১১ জনকে সংকটাপন্ন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা নেয়ার পথে রাহিলা খানম মারা যান।
