শেরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৮:৩৭

জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পানিতে ডুবে তাউহিদ (৬) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে। শিশুটি  উপজেলার খালভাঙ্গা গ্রামের আনসার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কয়েকজন শিশুর সঙ্গে তাউহিদ গোসল করতে ভোগাই নদীতে যায়। এর একপর্যায়ে তাউহিদ নদীর গভীর পানিতে ডুবে যায়। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন খুঁজতে এসে ডুবন্ত শিশু তাউহিদকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ভোগাই নদীর পানিতে ডুবে ছেলের মৃত্যুর  সত্যতা নিশ্চিত করেছেন তার বাবা আনসার আলী।