রাবি শিক্ষক হত্যা: গ্রেপ্তার নারী জেলহাজতে

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ২০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া নাসরিন আখতার রেশমাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার তাকে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করা হয়।
আদালত রিমান্ডের শুনানির দিন ঠিক না করে নাসরিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের ওসি জাহিদুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে রেশমাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।
গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএএম শফিউল ইসলাম।