রবি ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ২৩:৪০

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আবার হরতাল দেয়ায় রবি ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রবিবার এসএসসিতে হিসাববিজ্ঞান ও দাখিলে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল। এ ছাড়া ১০ মার্চ মঙ্গলবার এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল।
হরতালে এ পর্যন্ত ১৫ দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষাগুলো নেয়া হচ্ছে।