যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তিনটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ম্যাগাজিন এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এ সময় পাঁচ আসামিক আটক করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার রাত দেড়টার দিকে র্যাব উপজেলার ইছাপুর গ্রামে অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায়। ইছাপুর গ্রামের জনৈক সোহাগ এবং মাহাবুবের যৌথ মালিকাধীন মাছের ঘেরের কুড়েঘর থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মো. মহসিন (৩৫), সফিকুল ইসলাম (৩০) ও মো. কেনারুলকে (২৫) আটক করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই ঘেরের পাশের জনৈক ওহাব আলীর পরিত্যক্ত মাটির ঘর থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মো. মোরতাজুল হক (২৭) ও মো. আব্দুল কাদেরকে (২৭) আটক করে র্যাব। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রিসহ আসামিদের শার্শা থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।
