নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির আহসান উল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোররাত তিনটার দিকে নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসি ডিবি (বন্দর) মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, নাশকতার অভিযোগে আহসান উল্লাহর বিরুদ্ধে পাঁচলাইশ ও বাকুলিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি বাকুলিয়া থানা পুলিশ আহসান উল্লাহর বাসার মালামাল জব্দ করে।
