সাঁথিয়ায় সাবেক আওয়ামী লীগ কর্মীকে জবাই

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৫:৫৪
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউপি’র সাবেক সদস্য ও আওয়ামী লীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে  হত্যা করেছে দূর্বৃত্তরা।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার গভীর রাতে এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে  দুর্বৃত্তরা দাড়ামুধা ক্যানালে ব্রিজের উপর সাবেক ইউপি সদস্য ও নন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মকুল হোসেনকে (৪৫) গলা কেটে হত্যা করে। তিনি দাড়ামুধা গ্রামের মৃত নওশের আলীর ছেলে।
নিহতর পরিবারের সদস্যরা জানান, মকুল শনিবার রাতে এলাকার একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে গিয়ে রাতে আর বাড়ি ফিরেননি। সকালে এলাকাবাসী ব্রিজের উপর তার লাশ দেখতে পায়। 
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্য করা হয়েছে। 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌দূর্বৃত্তরা তাকে হত্যা করেছে। হত্যাকারীদের খুঁজে বের করতে হবে।'