রংপুরে বিএনপি ও জামায়াতের ৬৯ জন আটক

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৫:৪৮
২০ দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে হরতালে নাশকতার অভিযোগে রংপুরে ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির পাঁচ ও জামায়াতের ২০ জন কর্মী।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ও কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, হরতাল-অবরোধে ভাংচুর অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।