গাজীপুরের মেয়রের দায়িত্বে আসাদুর রহমান

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৭:৪০
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। মেয়র এম এ মান্নান কারাগারে থাকায় তাকে এ দায়িত্ব দেয়া হয়। 
রবিবার দুপুরে মেয়রের কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ৪৩ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজল জানান, বাসে পেট্রোল বোমা হামলার মামলায় গত ১১ ফেব্রয়ারি মেয়র এমএ মান্নান গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।