অভিজিৎ হত্যাকাণ্ডে ডিবির কাছে ১০ জনের তালিকা

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৮:৫৮
মক্তমনার প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে ডিবির কাছে ১০ জনের তালিকা এসেছে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অভিজিৎকে যারা যারা হত্যার হুমকি দিয়েছিলেন, সেই রকম ১০ জনের একটি তালিকা ধরে তাদের গ্রেপ্তারের পরিকল্পনাও চলছে। 
রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, এফবিআই-কে জিজ্ঞাসা করলে তারা জানায়, এটা যদিও প্রথমে বলা কঠিন, তারপরও প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা কোনো এক্সট্রিমিস্ট গ্রুপের কাজ।