মেসির হ্যাটট্রিক আর সুয়ারেসের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মেসি স্প্যানিশ লীগের রেকর্ড সংখ্যক ২৪ তম হ্যাটট্রিকের রেকর্ড নিজের করে নিলেন ম্যাচটিতে। লা লিগার পয়েন্ট তালিকার রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষে উঠে গেল লুইস ইনরিকের দল।
২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৬২। এর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
জিতলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের সরিয়ে লিগের শীর্ষে ওঠার হাতছানি নিয়ে রোববার ক্যাম্প নুতে। আর ম্যাচের প্রথম মিনিট থেকেই মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত হয়ে যায় রায়ো ভায়ো। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না আক্রমণভাগের অন্যতম তারকা নেইমার; তাতে অবশ্য কোনো সমস্যাই হয়নি দলটির।
