পাঁচবিবি সীমান্তে মাদক ব্যবসায়ী-বিজিবি সংঘর্ষ

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১৪:১৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী-বিজিবি’র মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবি সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
বিজিবি-৩ ব্যাটালিয়ন জয়পুরহাটের অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার ভোরে কয়া সীমান্ত এলাকা দিয়ে ২০/৩০ জনের একটি মাদক চোরাচালানীদল ফেন্সিডিলসহ বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন খবরের ভিত্তিতেবিজিবি তাদের বাধা দিলে চোরাচালানীদল বিজিবি’র ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিজিবি সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। বিজিবি ঘটনাস্থল থেকে ৪৪৭ বোতল ফেনিাসডিল, হাসুয়াসহ ফারুক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।