ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া অবিস্মরণীয় জয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘এটা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য।’
সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারায় বাংলাদেশ। অসাধারণ জয়টির পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানাতে মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে আসেন মাশরাফি।
এ সময় ক্রিকেট পাগল ভক্তদেরও ভোলেননি মাশরাফি, ‘দেশে যারা আমাদের এই সাফল্য চেয়েছে, তাদের সবার জন্য আনন্দিত। এই সাফল্য আপনাদের জন্য। দেশে আমাদের মানুষ, যারা কঠোর পরিশ্রম করে; এই সাফল্য তাদের জন্যও।’
